`রাজপথ`-এর ব্যাসবাক্য কোনটি হবে?

পথের রাজা

রাজার পথ

রাজা নির্মিত পথ

রাজাদের পথ

Explanation:

Correct Answer is: পথের রাজা
রাজপথ`-এর ব্যাসবাক্য = পথের রাজা।

• সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লােপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।
– এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।
– বিভক্তি লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:

দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত
ছেলেকে ভুলানাে = ছেলে-ভুলানাে
মামার বাড়ি = মামাবাড়ি
ধানের খেত = ধানখেত
পথের রাজা = রাজপথ
গােলায় ভরা = গােলাভরা
গাছে পাকা = গাছপাকা
অকালে মৃত্যু = অকালমৃত্যু।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *