`উপভাষা` কোন সমাসের উদাহরণ?
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
অব্যয়ীভাব সমাস
বহুব্রীহি সমাস
Explanation:
Correct Answer is: অব্যয়ীভাব সমাস
উপভাষা` অব্যয়ীভাব সমাসের উদাহরণ।
• পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
• সাদৃশ অর্থে অব্যয়ীভাব সমাস হলো:
ভাষার সদৃশ =উপভাষা,
বনের সদৃশ =উপবন,
শহরের সদৃশ= উপশহর, গ্রহের তুল্য /সদৃশ= উপগ্রহ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।