কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না?

উপমিত কর্মধারয়

রূপক কর্মধারয়

উপমান কর্মধারয়

মধ্যপদলোপী কর্মধারয়

Explanation:

Correct Answer is: উপমিত কর্মধারয়
উপমিত কর্মধারয় সমাস:
– সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
যাকে তুলনা করা হয়, তা উপমেয়।
যেমন –
পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ,
আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি,
মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ
এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়।

উৎসঃ নবম-দশম শ্রেণি, বাংলা ব্যাকরণ (২০২১ সংস্করণ)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *