মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের (Firstline of Defense) অংশ নয় কোনটি?
ফ্যাগোসাইট (Phagocytes)
লালা
সিলিয়া (Cilia)
ত্বক
Explanation:
Correct Answer is: ফ্যাগোসাইট (Phagocytes)
প্রথম প্রতিরক্ষা স্তর
এ প্রতিরক্ষার প্রথম স্থরে নিম্নলিখিত উপাদানগুলাে জীবাণু প্রতিরােধ করে থাকে-
১। ত্বক (Skin)
ত্বক দেহে অণুজীব প্রবেশের প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ত্বকীয়
গ্রন্থি নিঃসৃত ঘাম ও তৈল ব্যাকটেরিয়ার জন্য বিষস্বরূপ। ত্বকে বিদ্যমান
মিথােজীবী অণুজীব সংক্রামক অণুজীব প্রতিরােধ করে।
২। সিলিয়া ও মিউকাস (Cilia and Mucus)
শ্বাসনালিতে বিদ্যমান সিলিয়া ও মিউকাস অবিরাম ধূলিকণা ও অণুজীবদেরহাঁচি (sneezing) ও কাশির (Coughing) মাধ্যমে বের করে দেয়।
৩। এসিড (Acid)
পাকস্থলীতে বিদ্যমান হাইড্রোক্লোরিক এসিড (HCl) খাদ্যের সঙ্গে আগত
বিভিন্ন অণুজীব ধ্বংস করে। যােনিতে বিদ্যমান মিথােজীবী ব্যাকটেরিয়া
ল্যাকটিক এসিড উৎপন্ন করে অণুজীবের সংক্রমণ রােধ করে।
৪। লাইসােজাইম এনজাইম (LysoZyme enzyme)
লালা, অশ্রু, মূত্র ও ঘামে বিদ্যমান লাইসােজাইম এনজাইম দেহে আগত অধিকাংশ ক্ষতিকর অণুজীব ধ্বংস করে।
৫। রক্ত জমাট (Blood clotting)
ক্ষতস্থানে দ্রুত রক্ত তঞ্চন ঘটে দেহে অণুজীব প্রবেশ রােধ করে।