`চতুষ্পদ` শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?

চতুর + পদ

চতুষ + পদ

চতু + পদ

চতুঃ + পদ

Explanation:

Correct Answer is: চতুঃ + পদ
• `চতুষ্পদ` শব্দের সন্ধি বিচ্ছেদ = চতুঃ+পদ
 
• বিসর্গযুক্ত ই-ধ্বনি বা উ-ধ্বনির পর ক,খ,প,ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ ( ঃ) স্থানে ষ্ হয়। এবং বিসর্গযুক্ত অ-ধ্বনি বা আ- ধ্বনির পর ক,খ,প,ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ(ঃ) স্থানে স-ধ্বনি হয়। স পরবর্তী ব্যঞ্জনে যুক্ত হয়।
 
ইঃ + ক = ই + ষ্ক – আবিঃ + কার = আবিষ্কার
ইঃ + প = ই + ষ্প – নিঃ + পত্তি = নিষ্পত্তি, নিঃ + পন্ন = নিষ্পন্ন
ইঃ + ফ = ই + ষ্ফ – নিঃ + ফল= নিষ্ফল
উঃ + ক = উ + ষ্ক – দুঃ + কৃতি = দুষ্কৃতি,  চতুঃ +কোণ = চতুষ্কোণ
উঃ + প = উ + ষ্প – চতুঃ + পদ = চতুষ্পদ,  ভ্রাতুঃ + পুত্র = ভ্রাতুষ্পুত্র
অঃ + ক = অ + স্ক – তিরঃ +কার = তিরস্কার,  পুরঃ + কার = পুরস্কার
আঃ + ক = আ + স্ক – ভাঃ + কর = ভাস্কর
অঃ + প = অ + স্প – বাচঃ + পতি = বাচস্পতি
 
উৎস: ভাষা – শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *