`দুর্যোগ` – এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

দুর + যোগ

দুঃ + যোগ

দু + যোগ

দুরোঃ + যোগ

Explanation:

Correct Answer is: দুঃ + যোগ
`দুর্যোগ` এর সঠিক সন্ধি বিচ্ছেদ- `দুঃ + যোগ` 

`দুর্যোগ` শব্দটির সন্ধি বিচ্ছেদ এর নিয়ম:  
অ ও আ ভিন্ন অন্য স্বরের পর পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘােষ অল্পপ্রাণ ও ঘােষ মহাপ্রাণ নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে `র` হয়।
যেমন-
দুঃ + যােগ = দুর্যোগ, 
নিঃ + আকার = নিরাকার,
আশীঃ + বাদ = আশীর্বাদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *