কোনটি সেক্স লিংকড ডিসঅর্ডার নয়?
ডায়াবেটিক ম্যালিটাস
হিমোফিলিয়া
বর্ণান্ধতা
সবগুলো
Explanation:
Correct Answer is: ডায়াবেটিক ম্যালিটাস
সেক্স লিঙ্কড ডিসঅর্ডার: মানুষের যেসব জিন (X ও Y) নিয়ন্ত্রিত বংশগতির রোগ সেক্স ক্রোমোসোমের মাধ্যমে বংশ পরস্পরায় সঞ্চারিত হয় তাদের সেক্স লিঙ্কড ডিসঅর্ডার (sex linked disorder) বা লিঙ্গজড়িত অস্বাভাবিকতা বলে। বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে সেক্স লিংকড ইনহেরিট্যান্স বলে।
মানুষের কয়েকটি লিঙ্গজড়িত অস্বাভাবিকতা:
| লিঙ্গজড়িত | লক্ষণ | |
| ১. | হিমোফিলিয়া | রক্ত তঞ্চন বিলম্বিত হয়, ফলে ক্ষতস্থান থেকে অবিরাম রক্ত ক্ষরিত হয়ে মৃত্যু পর্যন্ত ঘটে। পুরুষে দেখা যায়। রাশিয়ান সিজার রাজ বংশে এই রোগ ছিল। |
| ২. | রাতকানা | রাতে কোন কিছু দেখতে পায় না। |
| ৩. | ডুশিনি-মাসকুলার ডিস্ট্রফি | পেশী শক্ত হয়ে যায়, 10 বছর বয়সেই চলন ক্ষমতা হারিয়ে ফেলে, 20 বছরের মধ্যে মারা যায়। |
| ৪. | ডায়াবেটিস ইনসিপিডাস | অস্বাভাবিক মূত্রত্যাগ, শারীরিক অক্ষমতা। |
| ৫. | ফ্রাজাইল X সিনড্রম | অটিজম ও মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়। |
| ৬. | টেস্টিকুলার ফেমিনাইজেশন | পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়। |
| ৭. | লাল-সবুজ বর্ণান্ধতা
(Colour blindness) |
লাল ও সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। আমেরিকার 4% পুরুষ ও 0.5% মহিলাদে দেখা যায়। |
| ৮. | হাইপারট্রাইকোসিস | সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি। |
[Ref: ড. আলীম (৫ম সংস্করণ-২০১৮), পৃষ্ঠা: ৩৪৬]