কালির দাগ দাও- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
কর্মে ২য়া
করণে ৬ষ্ঠী
অপদানে ৬ষ্ঠী
অধিকরণে ৬ষ্ঠী
Explanation:
Correct Answer is: করণে ৬ষ্ঠী
`কালির` দাগ দাও – বাক্যে নিম্নরেখ শব্দটি করণ কারকে ষষ্ঠী বিভক্তি।
`করণ` শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।
বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে `কিসের দ্বারা` বা `কী উপায়ে` প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা – ই করণ কারক।
যেমন – নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ – কলম)
`জগতে কীর্তিমান হয় সাধনায়। ` (উপায় – সাধনা)