গাড়ী স্টেশন ছাড়ল`- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

কর্তায় শূন্য

কর্মে শূন্য

করণে শূন্য

অপাদানে শূন্য

Explanation:

Correct Answer is: অপাদানে শূন্য
গাড়ী `স্টেশন` ছাড়ল` – বাক্যে নিম্নরেখ শব্দটি অপাদান কারকে শূন্য বিভক্তি।
যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়।
যেমন –
বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে।
গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়।
জাত: জমি থেকে ফসল পাই। খেঁজুর রসে গুড় হয়।
বিরত: পাপে বিরত হও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *