`আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে` – এখানে `রাঘবে` কোন কারকে কোন বিভক্তি?

অপাদানে ৭মী

কর্তৃকারকে ৭মী

অধিকরণে ৭মী

কর্মে ৭মী

Explanation:

Correct Answer is: অপাদানে ৭মী
`আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে` – অপাদান কারকে ৭মী বিভক্তির উদাহরণ। 

• রাঘব অর্থ পরের বা সরকারি সম্পদাদি অন্যায়ভাবে ভোগকারী প্রভাবশালী লোক, মস্ত বড় ধনী ব্যক্তি।
– যেহেতু প্রশ্নোক্ত বাক্যে রাঘবকে দেখে ভীত হওয়ার কথা বলা হয়েছে, তাই তা অপাদান কারক।
– আর `রাঘবে` শব্দের সাথে `এ` বিভক্তি যুক্ত আছে, তাই এটি অপাদানে সপ্তমী বিভক্তি।

অপাদান কারক
যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন: 
– বাবাকে বড্ড ভয় পাই।
– ট্রেন স্টেশন ছেড়েছে।
– গাছ হতে ফলটি পড়ল।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *