`ফুলে ফুলে ঘর ভরেছে` – কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৭মী
করণে ৭মী
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
Explanation:
Correct Answer is: করণে ৭মী
`ফুলে ফুলে ঘর ভরেছে` – করণ কারকে ৭মী বিভক্তির উদাহরণ।
করণ কারক
– যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
– `করণ` শব্দের অর্থ উপায় বা সহায়।
– বাক্যের ক্রিয়াপদকে `কার দ্বারা` বা `কী উপায়ে` জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।
করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
সপ্তমী বা এ বিভক্তি : ফুলে ফুলে ঘর ভরেছে।
তে বিভক্তি : লোকটা জাতিতে বৈষ্ণব।
য় বিভক্তি : চেষ্টায় সব হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।