`পাপে বিরত থাকো` – কোন কারকে কোন বিভক্তি ?
অপাদান কারকে সপ্তমী বিভক্তি
করণ কারকে সপ্তমী বিভক্তি
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
কর্মকারকে সপ্তমী বিভক্তি
Explanation:
Correct Answer is: অপাদান কারকে সপ্তমী বিভক্তি
• যা থেকে কিছু বিচ্যূত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন –
গাছ থেকে পাতা পড়ে।
দুধ থেকে দই হয়।
পাপে বিরত থাকো।
অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।
প্রথমা বা শূন্য বা অ বিভক্তি: বোটা-আলগা ফল গাছে থাকে না।
দ্বিতীয়া বা কে বিভক্তি: বাবাকে বড্ড ভয় পাই।
ষষ্ঠী বা এর বিভক্তি: যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।
সপ্তমী বা এ বিভক্তি: বিপদে মোরে করিবে ত্রান, এ নহে মোর প্রার্থনা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ (নবম – দশম শ্রেণি)