বাঙালির মুক্তির সনদ `ছয় দফা` কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?
২১ ফেব্রুয়ারি ১৯৫৪
২২ মার্চ ১৯৫৮
২০ এপ্রিল ১৯৬২
২৩ মার্চ ১৯৬৬
Explanation:
Correct Answer is: ২৩ মার্চ ১৯৬৬
১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে `৬ দফা দাবি` পেশ করেন। ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান বিরোধীদলীয় সম্মেলনে ৬ দফা পেশ করেন। ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করা হয় লাহোর প্রস্তাবের সাথে মিল রেখে। প্রতি বছর ৭ জুন বাংলাদেশে `৬ দফা দিবস` পালন করা হয়।