বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?
২৪° ৩০` থেকে ২৮°৩৪′ দক্ষিণ অক্ষাংশ
৮০°৩৪` থেকে ৪০°৯০` পশ্চিম দ্রাঘিমাংশ
৩৪°২৫` থেকে ২৮°৩৮` উত্তর অক্ষাংশ
৮৮°০১` থেকে ৯২° ৪১` পূর্ব দ্রাঘিমাংশ
Explanation:
Correct Answer is: ৮৮°০১` থেকে ৯২° ৪১` পূর্ব দ্রাঘিমাংশ
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
• বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ অবস্থিত।
• এদেশ প্রায় ২০°৩৪` উত্তর থেকে ২৬°৩৮` উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১` পূর্ব থেকে ৯২°৪১` পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত।
• বাংলাদেশের মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। ফলে এদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।
• ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের স্থলভাগ ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কুচবিহার জেলা এবং আসাম ও মেঘালয়, পূর্বে আসাম ও ত্রিপুরা রাজ্য এবং মিয়ানমার অবস্থিত। আর দক্ষিণে রয়েছে বিস্তৃত বঙ্গোপসাগর।
তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।