আমার যাওয়া হয়নি- `আমার` কোন কারকে কোন বিভক্তি?

কর্মে শূন্য

কর্তায় শূন্য

কর্তায় ষষ্ঠী

কর্মে ষষ্ঠী

Explanation:

Correct Answer is: কর্তায় ষষ্ঠী
– উল্লেখিত বাক্যে `আমার` হলো কর্তায় ষষ্ঠী বিভক্তির অন্তর্গত।
– এটি হলো কর্তৃকারক এর উদাহরণ।
কর্তৃকারক 
– বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক।
– ক্রিয়ার সঙ্গে `কে` বা `কারা` যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক।

কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার
ক) প্রথমা শূন্য বা অ বিভক্তি : হামিদ বই পড়ে।

খ) দ্বিতীয়া বা কে বিভক্তি : বশিরকে যেতে হবে।

গ) তৃতীয়া বা দ্বারা বিভক্তি : ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে।

ঘ) ষষ্ঠী বা র বিভক্তি : আমার যাওয়া হয়নি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *