“ফুলে ফুলে ঘর ভরেছে।` কোন কারকে কোন বিভক্তি?

কর্মকারকে সপ্তমী বিভক্তি

অপাদান কারকে সপ্তমী বিভক্তি

করণ কারকে সপ্তমী বিভক্তি

অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি

Explanation:

Correct Answer is: করণ কারকে সপ্তমী বিভক্তি
করণ কারক:
– করণ শব্দের অর্থ  যন্ত্র, সহায়, উপায়। অর্থাৎ ক্রিয়া নিষ্পত্তির ব্যাপারে যা প্রধান  সহায়, তা-ই করণ কারক। 
– কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে ।  
– বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে `কীসের দ্বারা` বা `কী উপায়ে` প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা–ই করণ কারক৷

করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
সপ্তমী বা এ বিভক্তি : ফুলে ফুলে ঘর ভরেছে।
তে বিভক্তি : লোকটা জাতিতে বৈষ্ণব।
য় বিভক্তি : চেষ্টায় সব হয়।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *