সমাস নির্ণয় করুন `ধানের ক্ষেত`-
ষষ্ঠী তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
অব্যয়ীভাব
Explanation:
Correct Answer is: ষষ্ঠী তৎপুরুষ
• পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
ষষ্ঠী তৎপুরুষ সমাস:
যে তৎপুরুষ সমাসে পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লােপ পায় তাকে বলা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস বলা হয়।
যেমন-
– ধানের ক্ষেত = ধানক্ষেত,
– চায়ের বাগান = চাবাগান,
– রাজার পুত্র = রাজপুত্র,
– খেয়ার ঘাট= খেয়াঘাট,
– ছাত্রের সমাজ = ছাত্রসমাজ,
– দেশের সেবা = দেশসেবা,
– দিল্লীর ঈশ্বর = দিল্লীশ্বর,
– ছবির ঘর = ছবিঘর,
– বিড়ালের ছানা = বিড়ালছানা
– মৃগীর শিশু = মৃগশিশু
উৎস: নবম-দশম শ্রেণি, বাংলা ব্যাকরণ (২০১৯ সংস্করণ); মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।