সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে?

হিন্দি

সংস্কৃত

প্রাকৃত

ইংরেজী

Explanation:

Correct Answer is: সংস্কৃত
– সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে বাংলায় এসেছে।
– সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
– অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
– যেমন :
»  দেশের সেবা দেশসেবা, বই ও পুস্তক = বইপুস্তক
» নেই পরোয়া যার – বেপরোয়া।
– বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি।
– সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়।
– এটি শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি।
– সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে।

-• তবে খাঁটি বাংলা সমাসের দৃষ্টান্তও প্রচুর পাওয়া যায়। সেগুলোতে সংস্কৃতের নিয়ম খাটে না ।

এছাড়াও- 

• সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ।
• সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে।
• সমাসযুক্ত পদের প্রথম অংশ (শব্দ)-কে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশ (শব্দ)-কে বলা হয় উত্তরপদ বা পরপদ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *