`সিংহপুরুষ` কোন সমাস ?
উপমান কর্মধারয়
উপপদ তৎপুরুষ
উপমিত কর্মধারয়
অব্যয়ীভাব
Explanation:
Correct Answer is: উপমিত কর্মধারয়
• `সিংহপুরুষ` উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ।
• সাধারণ গুণের অনুপস্থিতিতে উপমেয় এর সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
যেমন –
পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ,
আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি,
মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ
এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।