`সংখ্যাবাচক` শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে কী সমাস বলে?
দ্বন্দ্ব
দ্বিগু
কর্মধারয়
বহুব্রীহি
Explanation:
Correct Answer is: দ্বিগু
সংখ্যাবাচক` শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে `দ্বিগু` সমাস বলে।
দ্বিগু` সমাস
– সমাহার ( সমষ্টি ) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে `দ্বিগু` সমাস বলে।
– দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
যেমন:
তিন কালের সমাহার = ত্রিকাল,
চৌরাস্তার সমাহার = চৌরাস্তা ইত্যাদি।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।