`জয়গুন` কোন উপন্যাসের চরিত্র?

জননী

সূর্য-দীঘল বাড়ী

সারেং বৌ

হাজার বছর ধরে

Explanation:

Correct Answer is: সূর্য-দীঘল বাড়ী
আবু ইসহাক (১৯২৬-২০০২ খ্রি) রচিত `সূর্য-দীঘল বাড়ী` উপন্যাসের প্রধান চরিত্র হলো `জয়গুন`। ১৯৬২ সালে রচিত এ উপন্যাসে তিনি গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থা জয়গুনের সংগ্রামী জীবনের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন। অন্যদিকে শহীদুল্লাহ কায়সারের `সারেং বৌ` উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র কদম সারেং ও নবিতুন, জহির রায়হানের `হাজার বছর ধরে` উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র টুনি, মন্তু, মকবুল এবং শওকত ওসমানের জননী উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র দরিয়া বিবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *