`উত্তম পুরুষ` উপন্যাসের রচয়িতা কে?

শওকত ওসমান

জহির রায়হান

শহীদুল্লাহ কায়সার

রশীদ করিম

Explanation:

Correct Answer is: রশীদ করিম
রশীদ করিমের একটি অন্যতম উপন্যাস হলো `উত্তম পুরুষ`। ১৯৬১ সালে প্রকাশিত এ উপন্যাসটি নগরজীবনের বৈশিষ্ট্য অবলম্বনে রচিত। তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- প্রসন্ন পাষাণ (১৯৬৩), আমার যত গ্লানি (১৯৭৩) , মায়ের কাছে যাচ্ছি ইত্যাদি। শওকত ওসমান রচিত উল্লেখযোগ্য উপন্যাস – জননী (১৯৬৮), ক্রীতদাসের হাসি (১৯৬২), জাহান্নম হইতে বিদায় (১৯৭১) ইত্যাদি। জহির রায়হান রচিত উল্লেখযোগ্য উপন্যাস- হাজার বছর ধরে (১৯৬৪), আরেক ফাল্গুন (১৯৬৮), বরফ গলা নদী (১৯৬৯) ইত্যাদি। শহীদুল্লা কায়সার রচিত উল্লেখযোগ্য উপন্যাস – সারেং বউ (১৯৬২) ও সংশপ্তক (১৯৬৫)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *