স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

সৈয়দ নজরুল ইসলাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আবু সাঈদ চৌধুরী

সাহাবুদ্দিন আহমেদ

Explanation:

Correct Answer is: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
• স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি:
১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় যা অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার নামে পরিচিত।
১৭ এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে।
মুজিবনগর সরকার ছিলো রাষ্ট্রপতি শাসিত সরকার।
এই সরকারের প্রধান ছিলেন রাস্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তার অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

• মুজিবনগর সরকারের গঠন:
– রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
– উপ ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
– প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমদ
– অর্থ ও বাণিজ্যমন্ত্রী : ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী
– স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী : এএইচএম কামরুজ্জামান
– পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমদ।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *