সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি?
মিসির আলী
সুবচন নির্বাসনে
রক্তাক্ত প্রান্তর
পায়ের আওয়াজ পাওয়া যায়
Explanation:
Correct Answer is: পায়ের আওয়াজ পাওয়া যায়
সৈয়দ শামসুল হক সাহিত্যের সকল শাখায় পদচারণার জন্য `সব্যসাচী লেখক` হিসাবে পরিচিত। `পায়ের আওয়াজ পাওয়া যায়` নাটকটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত তাঁর একটি বিখ্যাত কাব্য নাটক। এছাড়াও তার আরও কিছু নাটক- গণনায়ক, নূরলদীনের সারাজীবন, এখানে এখন, ঈর্ষা নারীগণ, যুদ্ধ এবং যোদ্ধা। মিসির আলী → হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্র। সুবচন নির্বাসনে (নাটক) → আব্দুল্লাহ্ আল মামুন, রক্তাক্ত প্রান্তর (নাটক) → মুনির চৌধুরী।