`সকলের জন্য প্রযোজ্য`- এক কথায় কী হবে?
সর্বজনীন
সার্বজনীন
সর্বজনস্বীকৃত
সর্বজনগ্রাহ্য
Explanation:
Correct Answer is: সর্বজনীন
`সকলের জন্য প্রযোজ্য`কে এক কথায় বলে – সর্বজনীন
আবার
সর্বজনের হিতকর = সর্বজনীন
সর্বজন সম্বন্ধীয় = সর্বজনীন
আরও কিছু এক কথায় প্রকাশ
সংসদের সদস্য = সাংসদ
সমতার ভাব = সাম্য
স্ত্রীর সঙ্গে বর্তমান = সস্ত্রীক
সাহিত্যে নিপুণ = সাহিত্যিক।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।