গাছে উঠতে পটু যে- এক কথায় কী বলে?
গাছো
গাছি
গেছো
আরোহী
Explanation:
Correct Answer is: গেছো
গাছে উঠতে পটু যে- এক কথায় বলে = গেছো
গেছো (বিশেষণ)
– বাংলা শব্দ
অর্থ:
– গাছসংক্রান্ত
– গাছে গাছে থাকে এমন,
– গাছে চড়তে ভালোবাসে এমন।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
গাছসংক্রান্ত কিছু এক কথায় প্রকাশ –
ফল পাকলে যে গাছ মরে যায়- ওষধি।
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি।
যে গাছ অন্য কোন কাজে লাগে না- আগাছা।
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।