`যতই পরিশ্রম করবে ততই ফল পাবে` –

নির্দেশক বাক্য

সরল বাক্য

যৌগিক বাক্য

জটিল বাক্য

Explanation:

Correct Answer is: জটিল বাক্য
গঠনগত দিক বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন,
– সরল বাক্য,
– জটিল বাক্য,
– যৌগিক বাক্য।

জটিল বাক্য
একটি প্রধান বাক্যের সাথে এক বা একাধিক খণ্ড বাক্য সাধারণভাবে বা কোন অনুগামি সমুচ্চয়ী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত হয়ে পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হলে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন: 
– যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
– যতই পরিশ্রম করবে ততই ফল পাবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম – দশম শ্রেণি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *