`মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা —–গানের রচয়িতা কে?

অতুল প্রসাদ সেন

রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম

জসীমউদ্দীন

Explanation:

Correct Answer is: অতুল প্রসাদ সেন
– বাংলাভাষীদের নিকট অতুলপ্রসাদ প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত।
– তাঁর গানগুলি প্রধানত স্বদেশীসঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান এ তিন ধারায় বিভক্ত।

মোদের গরব মোদের আশা
গান : অতুলপ্রসাদ সেন 

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!
কি যাদু বাংলা গানে!-গান গেয়ে দাঁড় মাঝি টানে,
এমন কোথা আর আছে গো!
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা
ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা,
মরি হায়, হায় রে!
আছে কই এমন ভাষা, এমন দুঃখ-শ্রান্তি-নাশা!
বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন-
আরও কত মধুপ গো!
ঐ ফুলেরি মধুর রসে, বাঁধলো সুখে মধুর বাসা
বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগৎ জিনে—
গরব কোথায় রাখি গো!
তোমার চরণ-তীর্থে আজি, জগৎ করে যাওয়া-আসা
ঐ ভাষাতেই প্রথম বোলে, ডাকনু মায়ে `মা`, `মা` বলে;
ঐ ভাষাতেই বলবো `হরি`, সাঙ্গ হলে কাঁদা-হাসা

সূত্র: বাংলাপিডিয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *