`মিলির হাতে স্টেনগান` গল্পটি কার লেখা?
আখতারুজ্জামান ইলিয়াস
শহীদুল জহির
শওকত ওসমান
শওকত আলী
Explanation:
Correct Answer is: আখতারুজ্জামান ইলিয়াস
আখতারুজ্জামান ইলিয়াসের `মিলির হাতে স্টেনগান` গল্পটি তার `দুধেভাতে উৎপাত` গল্পগ্রন্থের অন্তর্গত। এই গল্পগ্রন্থের অন্য তিনটি গল্প হলো: `দুধেভাতে উৎপাত`, `পায়ের নিচে জল` ও `দখল`। তার রচিত অন্যান্য গল্পগ্রন্থ হলো: `অন্য ঘরে অন্য স্বর`, `খোঁয়ারি`, `দোজখের ওম` এবং `জাল স্বপ্ন, স্বপ্নের জাল`। `খোয়াবনামা` ও `চিলেকোঠার সেপাই` তার রচিত উপন্যাস।