মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?

শ্রীকৃষ্ণ

আদিনাথ

শ্রীচৈতন্যদেব

মনোহর দাশ

Explanation:

Correct Answer is: শ্রীচৈতন্যদেব
মধ্যযুগের বাংলা সাহিত্যে শ্রীচৈতন্যদেবের প্রভাব অপরিসীম। চৈতন্যদেব বাল্যকাল থেকেই কবিতা ও সংগীতপ্রিয় ছিলেন। এসব ভাবগত গানের দ্বারা তার মনে ভক্তি ভাবের উন্মেষ ঘটে। তিনি প্রচার করলেন `জীবে দয়া ঈশ্বরে ভক্তি বিশেষ করে নামধর্ম, নাম সংকীর্তন`। তার কল্যাণেই বাঙালির স্বজাত্যবোধ ও নিজস্ব সংস্কৃতি রক্ষিত হয়। চৈতন্যদেবের আবির্ভাব কেবল ধর্ম ও সামাজিক ক্ষেত্রে নয়, বাংলা সাহিত্যের অঙ্গনেও এক বৈপ্লবিক ঘটনা। চৈতন্যদেবের বৈষ্ণবতত্ত্বকে অবলম্বন করে বৈষ্ণব কবিরা রচনা করে পদাবলী গান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *