`ভিখারিকে ভিক্ষা দাও` কোন কারকে কোন বিভক্তি?

কর্মে ৪র্থী

করণে ৪র্থী

সম্প্রদানে ৪র্থী

অপাদানে ৪র্থী

Explanation:

Correct Answer is: সম্প্রদানে ৪র্থী
সম্প্রদান কারক সংজ্ঞা : যাকে স্বত্ব ত্যাগ করে কে কোনো কিছু দান বা সাহায্য করা হয়, তাকে বলা হয় সম্প্রদান কারক।
– দানের সঙ্গে সম্প্রদানের একটি সম্পর্ক রয়েছে।
– কারণ কোনাে কিছু দিয়ে যদি আবার ফেরত নেয়া হয় তবে তা সম্পদান কারক হয় না।
যেমন
ভিক্ষারীকে ভিক্ষা দাও।
সংসারে কল্যাণ দান কর। 
গুরুজনে কর নতি।
অন্ধজনে দেহ আলাে।

`ভিক্ষারীকে ভিক্ষা দাও` – বাক্যে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির প্রয়োগ ঘটেছে। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *