`ফুলে ফুলে ঘর ভরেছে`- বাক্যে `ফুলে ফুলে` কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৭মী
করণে ৭মী
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
Explanation:
Correct Answer is: করণে ৭মী
করণ কারক
– যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
– `করণ` শব্দের অর্থ উপায় বা সহায়।
– বাক্যের ক্রিয়াপদকে `কার দ্বারা` বা `কী উপায়ে` জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।
– `নীলু ফুল দিয়ে ঘর সাজায়।` – নীলু কী দিয়ে ঘর সাজায়? ফুল দিয়ে সুতরাং `ফুল` করণ কারক।
– `কাঠুরে কুড়াল দ্বারা গাছ কাটে।` – কাঠুরে কী দ্বারা গাছ কাটে? কুড়াল দ্বারা। কুড়াল` করণ কারক।
করণ কারকে বিভক্তির ব্যবহার –
– করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া বিভক্তির (অনুসর্গের) ব্যবহার হয়।
-তবে অন্য বিভক্তিগুলােরও প্রয়ােগ রয়েছে।
– করণ কারকে `দ্বারা বিভক্তি (অনুসর্গ) – তােমাদের দ্বারা দেশের ক্ষতি হবে।
– করণ কারকে `দিয়া বিভক্তি (অনুসর্গ) – তােমার লােক দিয়ে কাজটা করাবে।
– করণ কারকে শূন্য (০) বা অ-বিভক্তি – রফিক তাস খেলে।
– করণ কারকে এ-বিভক্তি – গ্যাসে গাড়ি চলে।
– করণ কারকে য়-বিভক্তি – টাকায় টাকা হয়।
– করণ কারকে তে-বিভক্তি – তার কথা যেন মধুতে মাখা
– আবার, এ, য়, তে সপ্তমী বিভক্তির উদাহরণ।
তাই `ফুলে ফুলে ঘর ভরেছে` বাক্যটিতে `ফুলে ফুলে` করণে ৭মী ঘটেছে।
উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।