ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
কবর
পায়ের আওয়াজ পাওয়া যায়
জন্ডিস ও বিবিধ বেলুন
ওরা কদম আলী
Explanation:
Correct Answer is: কবর
ভাষা আন্দোলনভিত্তিক নাটক `কবর`, যার রচয়িতা মুনীর চৌধুরী। ১৯৫৫ সালের আগস্ট মাসে `সংবাদ` পত্রিকার আজাদী সংখ্যায় কবর প্রথম প্রকাশিত হয়। এর ১০ বছর পর হাসান হাফিজুর রহমান সম্পাদিত `একুশে ফেব্রুয়ারি` সংকলনের দ্বিতীয় সংস্করণে নাটকটি পুনর্মুদ্রিত হয়। পায়ের আওয়াজ পাওয়া যায় (মুক্তিযুদ্ধ ভিত্তিক) এর রচয়িতা সৈয়দ শামসুল হক। ওরা কদম আলীর রচয়িতা মামুনুর রশীদ এবং জন্ডিস ও বিবিধ বেলুন এর রচয়িতা সেলিম আল দীন।