ব্যাস বাক্যের অপর নাম কী?
যৌগিক বাক্য
বিগ্রহ বাক্য
সমস্ত পদ
সমস্যমান পদ
Explanation:
Correct Answer is: বিগ্রহ বাক্য
সমাস প্রক্রিয়ায় সমাসনিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্তপদ।
– সমস্তপদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে বলা হয় ব্যাসবাক্য। ব্যাসবাক্য বিগ্রহবাক্য বা সমাসবাক্য নামেও পরিচিত।
– ব্যাসবাক্যের অন্তর্গত প্রতিটি পদ এক একটি সমস্যমান পদ।
– সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং শেষের অংশকে বলা হয় উত্তরপদ বা পরপদ।
– উদাহরণ: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
এখানে,
– `সিংহাসন` হলো সমস্তপদ।
– `সিংহ চিহ্নিত আসন` হলো ব্যাসবাক্য।
– `সিংহ`, `আসন` হলো এক একটি সমস্যমান পদ।
– `সিংহ` হলো পূর্বপদ এবং `আসন` হলো উত্তর বা পরপদ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।