চাঁদের ন্যায় মুখ` = চাঁদমুখ কোন প্রকার কর্মধারয় সমাস?
রূপক
উপমিত
উপমান
মধ্যপদলোপী
Explanation:
Correct Answer is: উপমিত
চাঁদমুখ` এর ব্যাসবাক্য হলো = চাঁদের ন্যায় মুখ
এটি একটি উপমিত কর্মধারয় সমাস।
• যাকে তুলনা করা হয়, তা উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। এগুলােকে উপমিত কর্মধারয় সমাস বলে।
যেমন –
পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ
আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি
মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ
এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।