`বীরবল` কোন লেখকের ছদ্মনাম?

আবু ইসহাক

সুনীল গঙ্গোপাধ্যায়

প্রমথনাথ বিশী

প্রমথ চৌধুরী

Explanation:

Correct Answer is: প্রমথ চৌধুরী
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। বীরবল ছদ্মনামে তিনি লিখেছেন `বীরবলের হালখাতা`। চলিত রীতিকে বাংলা গদ্যে প্রতিষ্ঠা করার জন্য তিনি সম্পাদনা করেন বিখ্যাত পত্রিকা `সবুজপত্র` (১৯১৪)। বাংলা কাব্যসাহিত্যে তিনি ইতালীয় সনেটের প্রবর্তন করেন। তার রচিত বিখ্যাত প্রবন্ধগ্রন্থ- তেল নুন লাকড়ি, বীরবলের হালখাতা ও রায়তের কথা; গল্পগ্রন্থ- চার ইয়ারী কথা ও আহুতি; কাব্যগ্রন্থ- সনেট পঞ্চাশৎ। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম `নীললোহিত`, `নীল উপাধ্যায়` ও `সনাতন পাঠক`।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *