`বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর` বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
বিদ্যমান মূর্খ অপেক্ষা শেষ্ঠ
বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
Explanation:
Correct Answer is: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
• প্রদত্ত অপশনগুলোতে `বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।` বাক্যটির শুদ্ধ রূপ হবে- বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
মূর্খ বানানটি ভুল আছে।
এছাড়া,
শ্রেষ্ঠ (বিশেষণ) – অতি উৎকৃষ্ট; উত্তম; প্রধানতম; সর্বপ্রধান।
শ্রেষ্ঠতর (অশুদ্ধ) (বিশেষণ) – উত্তমতর; উৎকৃষ্টতর।
[শ্রেষ্ঠতর (অশুদ্ধ) – এটার কারণ হচ্ছে `শ্রেষ্ঠ` এর সঙ্গে `তর` এর ব্যবহার বাহুল্য হয়ে যাবে। শ্রেষ্ঠ নিজেই অতিশয়ার্থবাচক (superlative).]
উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মমুদ।