`দেশের সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন`। বাক্যটি কোন দোষে দুষ্ট?
বাহুল্য দোষ
উপমার ভুল প্রয়োগ
গুরুচন্ডালি দোষ
অপ্রচলিত শব্দের ব্যবহার
Explanation:
Correct Answer is: বাহুল্য দোষ
দেশের সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন – বাক্যটিতে বাহুল্য দোষ রয়েছে।
• বাহুল্য দোষ:
প্রয়ােজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্যে বাহুল্য দোষ ঘটে এবং শব্দ তার যােগ্যতা গুণ হারিয়ে ফেলে।
• যেমন- দেশের সব শিক্ষকগণ এখানে উপস্থিত হয়েছেন।
বাংলা ভাষায় একই বাক্যে দুইবার বহুবচন ব্যবহৃত হয় না।
দুইবার বহুবচন বাচক চিহ্ন বা শব্দ ব্যবহার করলে শব্দ বাহুল্য দোষে দুষ্ট হয়।
বাক্যটি হবে দেশের দেশের আলেমগণ সভায় উপস্থিত ছিলেন অথবা দেশের সকল আলেম সভায় উপস্থিত ছিলেন ।
উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।