বায়ুমন্ডলের কোন ভৌত অবস্থা পরিবর্তনে উদ্ভিদের প্রস্বেদন বৃদ্ধি পায়?

আর্দ্রতা হ্রাস

বায়ুচাপ বৃদ্ধি

আলোর স্বল্পতা

তাপমাত্রা হ্রাস

Explanation:

Correct Answer is: আর্দ্রতা হ্রাস

Hasan Sir-298

বাহ্যিক প্রভাবক

তাপমাত্রা

তাপমাত্রার তারতম্যের সাথে প্রস্বেদনের হার ওঠানামা করে। অধিক তাপে পানি সহজেই বাষ্পে পরিণত হয় ফলে প্রস্বেদনের হার বাড়ে আর তাপমাত্রা কমে গেলে প্রস্বেদনের হার কমে যায়। 

আপেক্ষিক  আর্দ্রতা

বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা কম হলে বায়ু জলীয় বাষ্প গ্রহণ করতে পারে।  ফলে প্রস্বেদনের হার বেড়ে যায় । অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে বায়ু জলীয় বাষ্প গ্রহণ করতে পারে না ফলে প্রস্বেদনের হার কমে যায়।

আলো

আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খুলে যায়, ফলে প্রদানের হার বৃদ্ধি পায় । আবার অন্ধকারে পত্ররন্ধ্র বন্ধ থাকায় প্রস্বেদনের হার কমে যায়। 

বায়ুপ্রবাহ

বায়ুপ্রবাহের তারতম্যে প্রস্বেদনের হারের ও তারতম্য ঘটে। বায়ুচাপ বৃদ্ধিতে বাষ্পীভবন প্রক্রিয়া হ্রাস পায় ফলে প্রস্বেদন কমে যায়। আবার বায়ুচাপ কমে গেলে বাষ্পীভবন প্রক্রিয়া বৃদ্ধি পায় এবং প্রস্বেদনের হারও বেড়ে যায় ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *