বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?
১৩৬ তম
১৩৭ তম
১৩৮ তম
১৩৯ তম
Explanation:
Correct Answer is: ১৩৬ তম
– ১৯৭২ সালে জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র মন্ত্রির নেতৃত্বে
একটি পর্যবেক্ষক দল বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির লক্ষ্যে তৎপরতা চালায়। কিন্তু জুলফিকার আলী ভুট্রোর সময়ে পাকিস্তান সরকারের প্ররোচনায় নিরাপত্তা পরিষদে চীনের ভেটো প্রয়োগের কারণে পর পর দু`বার বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়।
– বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে যোগদান করে– ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
– বাংলাদেশ জাতিসংঘের – ১৩৬ তম সদস্য।
– জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন– ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
– বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায়– বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।