বাংলাদেশের সরকারি আয়ের প্রাধান উৎস কোনটি?
আয়কর
মূল্য সংযোজন কর
আমদানি শুল্ক
বিক্রয় কর
Explanation:
Correct Answer is: মূল্য সংযোজন কর
• মূল্য সংযোজন কর (ভ্যাট):
– বাংলাদেশ সরকারের আয়ের সবচেয়ে বড় খাত হলো মূল্য সংযোজন কর (ভ্যাট)।
– বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT- Value Added Tax মূল্য সংযোজন কর) চালু হয়- ১ জুলাই, ১৯৯১ সালে।
– ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর।
– ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।
• বাংলাদেশের সরকারি রাজস্ব আয়ের প্রধান খাত সমূহ:
– প্রথম : মূল্য সংযোজন কর
– দ্বিতীয় : আয়কর
– তৃতীয় : সম্পূরক শুল্ক
– চতুর্থ : আমদানি শুল্ক
উৎস: এনবিআরের ওয়েবসাইট ও বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।