বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
দ্বাদশ
সপ্তম
নবম
একাদশ
Explanation:
Correct Answer is: দ্বাদশ
বাংলাদেশের ১৯৭২ সালের মূল সংবিধানে সংসদীয় সরকার পদ্ধতি বিদ্যমান ছিল। ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু করা হয়। আবার ১৯৯১ সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রবর্তন এবং উপ-রাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়। এই ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান নির্বাহী।