বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?

৫টি

১২টি

৪টি

৮টি

Explanation:

Correct Answer is: ৪টি
– ১৯৭২ সালের মূল সংবিধানে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি ছিলো:
– জাতীয়তাবাদ
– সমাজতন্ত্র
– গণতন্ত্র ও
– ধর্মনিরপেক্ষতা।

– ১৯৭৯ সালের ৫ এপ্রিল সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার এই চারটি মূলনীতিতে প্রথমবার পরিবর্তন আনা হয়।
– কিন্তু সুপ্রিমকোর্ট ২০১০ সালের ২ ফেব্রুয়ারি পঞ্চম সংশোধনীকে বাতিল ঘোষণা করে।
– ফলে ২০১১ সালের ৩ জুলাই জাতীয় সংসদে গৃহিত সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে ‍বাহাত্তরের মূল সংবিধানের রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি পুনঃস্থাপন করা হয়। (পুনরায় পরিবর্তন করা হয়)

(তথ্যসূত্রঃ বাংলাদেশ সংবিধান এবং বাংলাদেশের সংবিধান – আরিফ খান)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *