বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?

বিকন অন্বেষা

ব্র্যাক অন্বেষা

নোয়া ১৮

নোয়া ১৯

Explanation:

Correct Answer is: ব্র্যাক অন্বেষা
ব্র্যাক অন্বেষা` বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট। ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এবং বর্তমানে জাপানের কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজিতে (কিউটেক) গবেষণারত তিন বাংলাদেশি শিক্ষার্থী রায়হানা শামস ইসলাম অন্তরা, আবদুল্লা হিল কাফি ও মায়সুন ইবনে মনোয়ার তৈরি করেছেন এ কৃত্রিম উপগ্রহ। এটি তৈরি হয় কিউটেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রযুক্তিগত সহায়তা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ৪ জুন, ২০১৭ `স্পেস এক্স ফ্যালকন ৯` রকেটের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) লক্ষ্যে উৎক্ষেপণ করা হয় `ব্র্যাক অন্বেষা`।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *