বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে?
কক্সবাজার
খাগড়াছড়ি
বান্দরবান
রাঙামাটি
Explanation:
Correct Answer is: রাঙামাটি
বাংলাদেশের সাথে ২টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে।
– একটি ভারত এবং অপরটি মিয়ানমার।
– ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
– ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
– মিয়ানমারের সাথে সীমান্ত থাকা জেলাগুলো হলো – কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান।
– ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা রাঙামাটি।
উৎসঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েবসাইট।