বাংলাদেশের উপর দিয়ে মৌসুমি বায়ু প্রবাহিত হয় কোন কোন মাসে?
আগস্ট – সেপ্টেম্বর
মে – জুন
নভেম্বর – ডিসেম্বর
ফেব্রুয়ারি – মার্চ
Explanation:
Correct Answer is: নভেম্বর – ডিসেম্বর
প্রদত্ত অপশনে সঠিক উত্তর না থাকায় উত্তর তুলে দেওয়া হয়েছে।
• মৌসুমী বায়ু :
– ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ুপ্রবাহের দিক পরিবর্তিত হয় তাকে বলা হয় মৌসুমি বায়ু।
– মৌসুমি শব্দটি এসেছে আরবি ভাষায় “মত্তসুম” শব্দ থেকে যার অর্থ হলো ঋতু। এটি একটি আঞ্চলিক বায়ু।
– সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে শীত ও গ্রীষ্মে ঋতুভেদে স্থলভাগ ও জলভাগের তাপের তারতম্য হয় বলেই মৌসুমি বায়ুর সৃষ্টি হয়।
– প্রধাণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৌসুমি বায়ুপ্রবাহ দেখা যায়। এছাড়াও কর্কটক্রান্তি অঞ্চলে যেমন- যুক্তরাষ্ট্র, উত্তর অস্ট্রেলিয়া, আফ্রিকার কিছু অংশ, মধ্য এশিয়া, উত্তর-পশ্চিম ভারত ইত্যাদি অঞ্চল এই বায়ুপ্রবাহের অন্তর্গত।
– উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে লম্বভাবে সূর্যকিরণ পতিত হওয়ার জন্য কর্কটক্রান্তির বায়ুর চাপ কমে যায় ও সুবৃহৎ নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়।
– গ্রীষ্মকালে মার্চ – মে , বর্ষাকালে জুন – অক্টোবর এবং শীতকালে নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাসে প্রবাহিত হয়।
– গ্রীষ্মকালে এটি জলভাগ হতে স্থলভাগের দিকে এবং শীতকালে স্থলভাগ হতে জলভাগের দিকে প্রবাহিত হয়।
উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।