বঙ্গবন্ধু স্যাটেলাইট – ১ উৎক্ষেপণ করা হয় কবে?
৮ মে, ২০১৮
১০ মে, ২০১৮
১১ মে, ২০১৮
১২ মে, ২০১৮
Explanation:
Correct Answer is: ১২ মে, ২০১৮
• স্যাটেলাইট উৎক্ষেপণ:
– ২০১৮ সালের ১১ মে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪:১৪ মিনিট।
– অর্থাৎ ১২ মে ২০১৮ বাংলাদেশ সময় ভোররাত ২:১৪ মিনিটে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
• স্যাটেলাইট উৎক্ষেপণ স্থান:
– যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল-এ অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড LC-39A থেকে Falcon 9 (Block 5) লঞ্চ ভেহিকেল এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে নির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।
• এছাড়াও আরো গুরুত্বপূর্ণ তথ্য:
– বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের নাম।
– মন্ত্রণালয়/বিভাগ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ)।
– বাস্তবায়নকারী সংস্থা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
– বাস্তবায়নকাল: ১ জুলাই, ২০১৪ হতে ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত।
– প্রাক্কলিত প্রকল্প ব্যয়: ২৯৬৭.৯৫ কোটি টাকা।
– সংশোধিত প্রকল্প ব্যয়: ২৭৬৫.৬৬ কোটি টাকা
– নির্মাণ সংস্থা: বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান Thales Alenia Space France বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে।
– Thales এর চুক্তিমূল্য: ১৯০৮.৭৫ কোটি টাকা
– উৎক্ষেপণ করা হয় SpaceX এর Falcon 9 উৎক্ষেপণযানের মাধ্যমে।
সুত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন