`অন্ধজনে দেহ আলো।`- বাক্যে `অন্ধজনে` কোন কারকে কোন বিভক্তি?

কর্মে ৭মী

কর্মে ২য়া

সম্প্রদানে ৭মী

সম্প্রদানে ৪র্থী

Explanation:

Correct Answer is: সম্প্রদানে ৭মী
• যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে ( সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী) সম্প্রদান কারক বলে। বস্তু নয়-ব্যক্তিই সম্প্রদান কারক।
সপ্তমী বা এ বিভক্তিযুক্ত কতগুলো সম্প্রদান কারকের উদাহরণ হলো :

– সৎপাত্রে কন্যা দান কর,
– সমিতিতে চাঁদা দাও,
– অন্ধজনে দেহ আলো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *