`ফাঁকা আওয়াজে কাজ আদায়` – এর সমার্থক বাগধারা কোনটি ?

কলকাঠি নাড়া

কুপোকাৎ

কালে ভদ্রে

কথায় চিড়া ভেজা

Explanation:

Correct Answer is: কথায় চিড়া ভেজা
`ফাঁকা আওয়াজে কাজ আদায়` – এর সমার্থক বাগধারা- কথায় চিড়া ভেজা।

কথায় চিড়া ভেজা বাগধারাটির অর্থ- ফাঁকা বুলিতে কার্যসাধন।
বাক্য গঠন: কাজটি করাতে হলে নগদ কিছু ঢালো, শুধু কথায় চিঁড়ে ভেজে না।

তাছাড়া,
কলকাঠি নাড়া বাগধারাটির অর্থ- গোপনে কু- পরামর্শ দেওয়া।
বাক্য গঠন: সে নিজের বুদ্ধিতে এ কাজ করছে না, কেউ না কেউ আড়াল থেকে কলকাটি নাড়াচ্ছে।
কুপোকাৎ বাগধারাটির অর্থ- পরাজিত।
বাক্য গঠন: সে কথার মারপ্যাঁচে তাকে কুপোকাৎ করে ফেলল। 
কালে ভদ্রে বাগধারাটির অর্থ- কদাচিৎ।
বাক্য গঠন: কালে ভদ্রে দেখা সাক্ষাৎ হলে আন্তরিকতা জন্মাতে পারে না।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *