`প্রসন্ন`-এর বিপরীতার্থক শব্দ কি?

দুঃখ

বিষণ্ণ

কষ্ঠ

অপ্রসন্ন

Explanation:

Correct Answer is: বিষণ্ণ
একটি শব্দের বিপরীত অর্থবাচক শব্দকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে ।

সাধারণত শব্দের শুরুতে অ, অন, অনা, অপ, অব, দূর, ন, না, নি, নির প্রভৃতি উপসর্গগুলো যুক্ত করলে শব্দের অর্থ না – বাচক বা নিষেধবোধক অর্থে রূপান্তরিত হয় । তাই শব্দের বিপরীত শব্দ তৈরিতেও এই উপসর্গগুলো ব্যবহৃত হতে দেখা যায় ।

যেমন – আগত – শব্দটির শুরুতে অন – উপসর্গটি যুক্ত হয়ে বিপরীত শব্দ হল – অনাগত ।

আবার যে সব শব্দের শুরুতে হ্যাঁ – বোধক উপসর্গ থাকে, তাদের শুরুর সেই উপসর্গের বদলে না – বোধক উপসর্গও ব্যবহৃত হতে দেখা যায় ।

যেমন – অনুরাগ – শব্দটি রাগ – শব্দমূলের পূর্বে অনু – উপসর্গ যুক্ত হয়ে গঠিত হয়েছে, যেখানে অনু – উপসর্গটি ইতিবাচক অর্থ প্রকাশ করেছে । এখন অনু – র পরিবর্তে বি – উপসর্গ ব্যবহার করলে, বিরাগ – শব্দে বি – উপসর্গটি নেতিবাচক অর্থ প্রকাশ করে, এবং শব্দটির অর্থ সম্পূর্ণ উল্টে যায় । অর্থাৎ, ইতিবাচক অনু – উপসর্গের বদলে নেতিবাচক বি – উপসর্গের ব্যবহারে বিপরীত শব্দ গঠিত হল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *